খাগড়াছড়িতে একজনের মৃত্যু

মাইক্রোবাস-বাইক সংঘর্ষ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুদ্ধ অং মারমা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে খাগড়াছড়িচট্টগ্রাম সড়কের জালিয়াপাড়া এলাকায় বিজিবি সেক্টর হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত শুদ্ধ অং মারমার বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ায়। তিনি গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে রামগড়ের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল জব্দ করল বন্দর কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধএবার শাহজালাল মাজারে মিলেছে ৭০ লাখ ৮৮ হাজার টাকা