কো. ফাইনালে ভাটিয়ারী একাডেমি ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভাটিয়ারী ফুটবল একাডেমি এবং সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভাটিয়ারী ফুটবল একাডেমি ২১ গোলে বেস্ট ইলেভেন ক্লাবকে, অপর ম্যাচে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ২১ গোলে বখতিয়ার সোসাইটি আনোয়ারাকে পরাজিত করে।

দুটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২টি করে গোল করা ভাটিয়ারী ফুটবল একাডেমির ফোরকান ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের আসিফ। ম্যাচের সেরা খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর মসিউল আলম স্বপন। আজ ১৪ জুন রোববার বিকাল ৩:৩০মি. মুখোমুখি হবে মুসলিম স্মৃতি সংসদ বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে স্কাউটিং আন্দোলনকে বেগবান করতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে প্রীতি ফুটবল ম্যাচ