কোতোয়ালী ও কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী ও কর্ণফুলী থানার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সাজাপ্রাপ্ত ফারুক কর্ণফুলী থানা এবং তার আগের বৃহস্পতিবার আশিষ কুমার দাসকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফারুক ইছানগর ৮ নম্বর ওয়ার্ড মাহমুদ আলীর বাড়ির মৃত আলী আহমদ প্রকাশ শামসুল হকের ছেলে। এছাড়া গ্রেপ্তার আশিষ ফিরিঙ্গী বাজার বংশাল রোডের মৃত সতিশ চন্দ্র দাসের ছেলে। পুলিশ জানিয়েছে, কর্ণফুলী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ফারুককে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার এএসআই মানিক মিয়া জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৩৯৫ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আশিষকে গ্রেপ্তার করা হয় জানিয়েছে কোতোয়ালী থানার এসআই মো. আসাদুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৫৪ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক
পরবর্তী নিবন্ধএমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা