কাল প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডা. এল এ কাদেরীর ৫ম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

দেশবরেণ্য চিকিৎসক এবং চট্টগ্রাম মেজিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. এল এ কাদেরীর ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। পাঁচ বছর আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

প্রফেসর ডা. এল এ কাদেরী আমৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে নিবিড়ভাবে সংশ্লিষ্ট ছিলেন এবং বিভিন্ন জনসেবামূলক হিতৈষী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে গিয়েছেন। তিনি বিএমএ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহের সূচনালগ্ন থেকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। প্রফেসর কাদেরীর রূহের মাগফিরাত কামনায় নিজ গ্রাম ফটিকা, হাটহাজারী এবং মোহরা খানকায়ে কাদেরীয়া মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পুত্র, কন্যা ও বৃহত্তর পরিবারের পক্ষ থেকে দোয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅকার্যকর বাণিজ্য সংগঠনগুলোকে সুপ্ত ঘোষণা বা বাতিল করা হবে