পবিত্র ঈদে মিলাদুন্নবী ( দ🙂 উপলক্ষে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.)’র প্রতিষ্ঠিত মাদ্রাসা–এ–গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে এক জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন। এ উপলক্ষে অধ্যক্ষ মুহাম্মদ আবুল কাছেমের স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ নাজিম উদ্দিন ও কায়সার উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক রফিক উদ্দিন, প্রভাষক মুজিবুল হক, মুহাম্মদ আনোয়ার হোসেন, জালাল উদ্দিন চৌধুরী, ওমর ফারুক, মুহাম্মদ ইয়াকুব, জাহেদ উদ্দিন, তাকরিম উদ্দিন, গিয়াস উদ্দিন, কাইসার উদ্দিন, ওয়াহিদ রেজা, রাশেদ আলি প্রমুখ।
অতিথি ছিলেন হাবিব উল্লাহ, জানে আলম, তাজুল ইসলাম, বাবলু, সাজ্জাদ হোসাইন, আরমান কাওয়াল, হাফেজ আবুল কালাম, প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, মো. রাশেদুল করিম, সবুজ চন্দ্র, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, উম্মুল ওয়ারা, মুহাম্মদ রবিউল হোসেন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাকারিয়া আলম, মুহাম্মদ এমদাদ হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, মাজিদুল ইসলাম, জোবাইদা বেগম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, আকলিমা আকতার, হাফেজ ইকরাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









