কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে সোনালী অতীত একাদশ চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রজেক্টে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীত একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। নিউমার্কেট সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২০ গোলে নিমকি বাজার ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন কামরুল ইসলাম। পরে তিনি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ হাসান, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. কামাল হাকিম। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কয়সুল বারী।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধআশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল