কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু।

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৪:০৫ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে মুসকান নামের ৬ বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটি শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মোঃ মুছার সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন। তিনি জানান, শিশুটি নদীর ঘাট থেকে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাদক সেবনে বাধা, মীরসরাইয়ে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু