ভোর হতেই শুরু হয় কর্মউদ্দীপনা। কথায় নয়, কাজেই যেন পরিচয় মেলে ধরে কর্মস্থলে পারস্পরিক সুসম্পর্ক। দিনের শুরুর দিক থেকে বা সকাল হতেই নতুন উদ্দীপনা নিয়ে কাজে ছোটাছুটির তাড়া থাকে সকল কর্মজীবীর। এই তাড়া হলো কর্মস্থলে যাওয়ার তাড়া। যেখানে জড়িয়ে আছে কাজের প্রতি দায়িত্ব, ভালোবাসা, সম্মান ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন। তাই কর্মস্থলের পরিবেশ মানসিকতার উপর প্রভাব ফেলে।
দিনের বেশির ভাগ সময় আমরা কর্মস্থলে থাকি। শুধু কাজের জন্য নয়, বরং কাজের ও মনের পরিবর্তন আনতে প্রভাবিত করে কর্মস্থলের পরিবেশ। যা ব্যাক্তি জীবনে নানা বিষয়ের সাথে সম্পর্কিত। পারস্পরিক শ্রদ্ধাবোধ কাজের অনুপ্রেরণা ও সহমর্মিতা ধরে রাখতে সহযোগী মনোভাবের সৃষ্টি করা প্রয়োজন। যা মানসিক ভাবে প্রভাব ফেলে। নতুন কিছু জানতে ও শিখতে আগ্রহী করে তোলে।
কর্মপরিবেশের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা ব্যক্তি জীবনের উপর নানামুখী পরিবর্তন আনতে পারে। যা নির্দিষ্ট সময় ও ঘটনাকে মানসিকভাবে প্রভাবিত করে। সুন্দর কর্মপরিবেশ কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমপ্রীতি ও স্বাচ্ছন্দ্যে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আনন্দময় কর্মপরিবেশ শুধুমাত্র কাজের অনুপ্রেরণা বাড়ায় না, মানসিকভাবেও এর প্রভাব ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে। সেই সাথে সময়নিষ্ঠা, পোশাক নির্বাচনও কাজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে যা মানসিকতার উপর প্রভাব ফেলে।
বর্তমান সময়ে প্রতিটি কাজ অনেক সমস্যা ও চালেন্স নিয়ে সম্পন্ন করতে হয়। তাই অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।যা অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মস্থলের পরিবেশে নতুন নতুন ধ্যানধারণা ও নতুন কর্মউদ্দীপনার সৃষ্টি করার মাধ্যমে মানসিকভাবে বিভিন্ন বিষয়ের উপর কর্মপ্রেরণা যোগাতে সাহায্য করে। যদি কর্মস্থলের পরিবেশ সুন্দর হয়, তবেই মানসিক ভাবে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। একটা সময়ের পর মানুষ নিজের ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা প্রতিনিয়ত উপলব্ধি করে যা অনেকটা নির্ভর করে কর্মস্থলের পরিবেশের ওপর।












