এসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। খবর বাংলানিউজের।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের মো. হায়াতুন নবীকে পিবিআইতে, পুলিশ অধিদপ্তরের মাহফুজুল আলম রাসেলকে এটিইউতে, সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. আবদুর রহীমকে এটিইউতে, পুলিশ স্টাফ কলেজের মো. মনিরুজ্জামানকে ইটিইউতে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. সাইফুজ্জামানকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নে, আরএমপির মো. আরেফিন জুয়েলকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও ঠাকুরগাঁও ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. নাছির উদ্দিন যুবায়েরকে আরএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া এম জাহাঙ্গীর আলম সরকারকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মহানগরের খান মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরীর বি এম আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরে, র‌্যাবের এস এম ফজলুল হককে ঠাকুরগাঁও ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিনা কারণে ট্রেন থামানোর জরিমানা বেড়ে ২০০০ টাকা
পরবর্তী নিবন্ধআধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন