এরা নায়ক নায়িকা এরা

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

ভালোবাসার শোর উঠেছে,‘ভালোবাসা খই’ বেবাক মুখে

প্রিন্টিং প্রেসে কালি–কলমে দিস্তা দিস্তা ভলোবাসা

তাল–তেঁতুলও গাছে–পাতায় অতো–শতো না ফলেছে।

মধুপ গুঞ্জন–

‘আমি তোমায় সবার চেয়ে ভালোবাসি

বুকের খাঁচা ছিঁড়ে দেখাতে পারি

চলো না কস্তুরী গা ঘেষে

সুদূরে–কাছে মৌসুমি পাখি ঘুরে আসি’।

দুষ্টু কোকিল নষ্ট গানে মাংসল প্রেম

ধর্মে আছে জিরাফে আছে

সমাজ আদর্শ পূতঃচন্দন–এরা নায়ক নায়িকা এরা।

জন্মান্তরে কেউ কি কেবল একজনের হয়–

হা রে বোকা,

বইপাড়া এই ফাস্ট–ফুড শপ

কে বলেছে তারুণ্য–ক্ষয়?

একি মোহ একি মায়া

একি বিদুর ভালোলাগা ভালোবাসা!

যুগ–অভিধান পৃষ্টা ফুঁড়ে চশমা খুঁজে বেড়াই চষে,

স্বাধীনতার রক্ত–সুর্য দুলছে ঢেউয়ে সাগর জলে

চাঁদ–জোছনায় ফিরিয়ে মুখ–বাঁশির সুরে দু’কান ঢেকে।

পূর্ববর্তী নিবন্ধতোমার জন্য
পরবর্তী নিবন্ধমৌতাত বর্ষা