চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন,ধানের শীষ সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতীক।
ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে–স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন। তিনি গত শুক্রবার উপজেলার আব্দুল্লাহপুর, জাফতনগরের মো. তকিরহাট বাজার, সমিতিরহাট, রোসাংগিরী ইউনিয়নসহ একাধিক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় তিনি প্রতিটি ইউনিয়ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন। গনসংযোগকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দীন, সৈয়দ ওমর ফারুক মাইজভাণ্ডারি, কাজী মো. জানে আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, মো. নুরু উদ্দিন নুরু, মো. আনোয়ার, শাহরিয়া চৌধুরী, মো. সাইফুদ্দিন সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, রহমত উল্লাহ কতুবী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, আব্দুল হালিম ইমন, রেজবী হাসান চৌধুরী, এম এ মাহফুজ, মোজাম্মেল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












