উন্নত ও শান্তিময় ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে

আজাদী বাজারে গণসংযোগকালে অধ্যক্ষ নুরুল আমিন

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(ফটিকছড়ি) সংসদীয় আসনে আজাদী বাজার ইউনিয়নে গতকাল শুক্রবার গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। গণসংযোগকালে তিনি আয়নাওয়ালা মসজিদ, ইসহাকিয়া স্কুল, চুন্নু মিয়া এলাকা, রমজু মুন্সির হাট, বেলাল মসজিদ ও গোরা মনুর বাড়িসহ আশপাশের এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, উন্নত, শান্তিময় ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মীসমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জামায়াতের গণমিছিল
পরবর্তী নিবন্ধতারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী