উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে পরিচিত বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উত্তর আমেরিকার তিনটি দেশমেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রেএকসঙ্গে আয়োজিত হবে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে সমান্তরালভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। প্রতিটি অনুষ্ঠান শুরু হবে সংশ্লিষ্ট আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে। তিনটি অনুষ্ঠান আলাদা হলেও এগুলো একটি অভিন্ন থিমের মাধ্যমে যুক্ত থাকবেযেখানে ফুটবলের মাধ্যমে মানুষকে সীমান্ত পেরিয়ে একসঙ্গে করার বার্তা তুলে ধরা হবে। অনুষ্ঠানগুলোর প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন মার্কো বালি। প্রতিটি দেশ নিজেদের সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয় তুলে ধরবে।

মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশীয় সংস্কৃতি, আধুনিক লোকশিল্প এবং ‘পাপেল পিকাডো’ প্রদর্শিত হবে। এতে শাকিরা, জে বালভিন, মানা, লিলা ডাউনসসহ আরও অনেক আন্তর্জাতিক সংগীতশিল্পী অংশ নেবেন। কানাডার উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুন টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখানে দেশটির বৈচিত্র্য ও সাংস্কৃতিক মিশ্রণ তুলে ধরা হবে। এতে পারফর্ম করবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস, নোরা ফাতেহি, সঞ্জয়সহ অনেকে। এটি কানাডার জন্য ঘরের মাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুন আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। এতে থাকবে বৃহৎ ভিজ্যুয়াল শো এবং কেটি পেরি, ফিউচার, আনিতা, এলএলএ ও রেমার মতো প্রমুখ শিল্পীদের পারফরম্যান্স।

প্রতিটি অনুষ্ঠানের পর মাঠে খেলোয়াড়দের ওয়ার্মআপ, প্রিম্যাচ অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক কিকঅফ প্রোটোকল সম্পন্ন হবে। মেক্সিকো সিটির অনুষ্ঠান প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর টরেন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান প্রায় ১৩ মিনিট করে চলবে।

পূর্ববর্তী নিবন্ধ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো হয়ে উঠবে : সংসদে নৌমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ