উখিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

উখিয়ায় জাহাঙ্গীর আলম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক পেশায় সিএনজি টেক্সিচালক।

নিহতের নিকটাত্মীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্রী ও একমাত্র মেয়ে শিশুসহ শুয়ে পড়েন জাহাঙ্গীর। এরপর রাতের কোনো এক সময় সকলের অজান্তে ঘর থেকে গোপনে বেরিয়ে যান তিনি। সোমবার সকাল ৬টার দিকে তার ঘরের পূর্ব–উত্তর পাশে একটি আম গাছে স্থানীয় লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পান। জানা যায়, বেশ কিছুদিন ধরে তার পারিবরে কলহ চলে আসছিল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ডে ৭ কোটি ৭৩ লক্ষ টাকার উন্নয়নকাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আত্মিক