তোমার এমন উঁকি মারা
দেখছে সকলে
দেখছে কিন্তু
দেখে ফেলছে সবাই
সকল মানুষ
কাছে ও দূরের
সমগ্র দেশ
এবং পৃথিবী
তোমার শাড়ির পাড়
দু হাতের চুড়ি
লাজুক এমন
মাথায় কাপড় টেনে দেয়াটাও
তোমার দেখা না দেখা চোখ
দেখছে সকলে
দেখছে সকলে সব
তোমার লজ্জা
ভয়, বিস্ময়
কৌতূহল আর যত সঙ্কোচ
সবাই দেখছে
তোমার এমন উঁকি
উঁকি মেরে নয় একদম সরাসরি
(কামরুল হাসানের বিখ্যাত ‘উঁকি’ ছবির অনুপ্রেরণায়)











