গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে সংঘটিত নৃশংসতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাবে সমর্থন দিতে ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সদস্য রিচার্ড বারগন অন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এসএনপির মুখপাত্র ব্রেন্ডন ও‘হারা, লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ও যুক্তরাজ্যের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান। এক্সে দেওয়া এক পোস্টে বারগন জানিয়েছেন, প্রস্তাবটিতে এ পর্যন্ত ৭৫ জন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। খবর বিডিনিউজের।













