ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই তেহরানের জন্য অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং, যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। গতকাল শনিবার সিএনএন’র এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য এই সরবরাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে। খবর বিডিনিউজের।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সামপ্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় হয়েছে এবং মিত্রদের মাধ্যমে নির্দিষ্ট কিছু অস্ত্র পুনরায় সংগ্রহের চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্র সরবরাহ সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে গোপনে পাঠানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে, যাতে উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে আন্তর্জাতিক নজরদারি এড়ানোর কৌশলও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, চীন বিশেষভাবে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাড) সরবরাহের বিষয়টি বিবেচনা করছে।

এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। তবে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের উল্লেখ করতে গিয়ে গোয়েন্দারা বলেন, একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইরান একসময় যুক্তরাষ্ট্রের একটি এফ১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

পূর্ববর্তী নিবন্ধবংশীধ্বনির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধপাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে