ইউনিয়ন ও পৌরসভার পর উপজেলা নির্বাচন

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:২৮ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আগে হবে। তারপর হবে উপজেলা পরিষদ নির্বাচন। এক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ হবে, তারাও যোগ হবেন ভোটার তালিকায়। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। তিনি বলেন, আমরা শুধুমাত্র এখন ইউনিয়ন আর পৌরসভা নির্বাচন করতে পারি। আর সিটি কর্পোরেশন কারো সাথে জড়িত না। খবর বাংলানিউজের।

জেলা পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন কখনো হবে না, যতক্ষন না আমি এই দুইটা (ইউপি ও পৌরসভা) করবো। কারণ এদের মেম্বারচেয়ারম্যান ওখানে সদস্য। তাই ১০০ ভাগ জেনে নেন যে, আমাদের পৌরসভা এবং ইউনিয়ন ইউনিয়ন করে উপজেলা করতে হবে।

নতুন ভোটাররা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবে কিনা এমন বিষয় সামনে আনলে এই নির্বাচন কমিশনার বলেন, এটা ৩০ জুন ছিলো। পরে তারা (কর্মকর্তার) বললো যে একটু বাড়িয়ে দেন। পরে সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। এটা এমনিতেই আমরা আমাদের আলাপআলোচনার মধ্যে বলেছি যেআমরা ৩১ জুলাই পর্যন্ত পারবো। এখন আমরা যদি অক্টোবরে ভোট করি, তাহলে পেছনে যেতেতো আর অসুবিধা নাই। যারা করবে তারা বলেছে পারবে; এটা আমরা শিওর হয়েছি। তারপর পোলিং সেন্টার কতটুকু বাড়তে হবে সেটা একটা লিস্ট করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চয়পত্রের সুদহার অপরিবর্তিত থাকছে
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, ট্টগ্রামসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত