আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–শিকলবাহা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ–সভাপতি নুরুল আলম (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (৪৯)। খবর বাংলানিউজের।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি বিএনপির
পরবর্তী নিবন্ধকবরস্থান পরিষ্কারের নামে বন বিভাগের গাছ কেটে নেয়ার অভিযোগ