আলকরণ ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সম্প্রীতি সমাবেশ

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

৩১নং আলকরণ ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সামাজিক আন্দোলন ও সম্প্রীতি সমাবেশ গত ১০ মার্চ আলকরণ দোভাষী কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রুহুল আমিন তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।

বক্তব্য রাখেন কাউন্সিলর নীলু নাগ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী, কমিউনিটি পুলিশিংয়ের সহ–সভাপতি নাছির উদ্দীন, সদস্য শওকত ওসমান মুন্না, কাঞ্চন চৌধুরী, এস.আর.ভি পুলিশ ফাঁড়ির আক্তার হোসেন, জাহেদুল ইসলাম, মীর কাউসার চৌধুরী, রাজীব ভট্টাচার্য্য, শ্যামল দে, টিপু মিত্র, হারুনুর রশীদ, রিমন চক্রবর্তী, ইয়াছির আরমান রুমান, লিটন মহাজন, পম্পি দাশ, সদস্য মোর্শেদুর রহমান, অমল দে, লিটন দাশ, রাজীব চক্রবর্ত্তী, শবনম মোস্তারী, আকবর খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১শ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধএক ছাদের নিচেই পশু পালন ও সবজি চাষ