আমিরাতে প্রদর্শনীতে উঠল বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রদর্শিত হচ্ছে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি সোনার পোশাক। বিশ্বের সবচেয়ে দামি সোনার পোশাক হিসাবে এটি ইতোমধ্যেই গিনেস ওয়াল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ‘শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬’ শীর্ষক এই প্রদর্শনীতে যাওয়া মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পোশাক। খবর বিডিনিউজের।

পোশাকটি তৈরি করেছে ‘আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি’। শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য এই পোশাক প্রদর্শণ করা হচ্ছে। ১০ কেজির বেশি ২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে পোশাকটি তৈরি করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্পে তৈরি রেকর্ড মূল্যের এই পোশাক আরব আমিরাতের আঞ্চলিক অলংকার শিল্পের ব্যাপক প্রসার ও বড় অর্জনকেই সামনে এনেছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় ২১ সন্ত্রাসী নিহত : পাকিস্তান সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধইংলিশ চ্যানেলে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাংকার কব্জায় নিল ব্রিটিশ বাহিনী