আফগানিস্তান প্রিমিয়ার লিগে তাসকিন

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। টুর্নামেন্টটিতে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও। প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তাসকিনের দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীকে হারিয়ে কাপ্তাই সেমিতে
পরবর্তী নিবন্ধজাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ