আনোয়ারায় ৪ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বেশি দামে এলপিজি বিক্রি

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:০৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও ক্রয় রসিদ দেখাতে না পারার অপরাধে ৪ ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় কালাবিবির দিঘী এলাকায় বিনিময় ট্রেডার্সের মালিক খোরশেদ আলম (৪৪) ও সাদিম ট্রেডার্সের মালিক মো. সাদিম উদ্দিনকে (২৯) ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে চাতরি চৌমুহনী বাজারের দুই দোকানি জহির উদ্দিন আহমদ (৪০) এবং ইব্রাহিমকে ১০ হাজার করে ২০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে যাত্রীর শরীরে তিনটি ‘সোনার ডিম’
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সমন্বয়কের দায়িত্বে শামীম