আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম নির্বাহী কমিটির সভা গতকাল সোমবার সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজের সভাপতিত্বে দামপাড়াস্থ পুলিশ লাইনন্স সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী।

সভায় সংস্থার বহুতল ভবন নির্মাণ নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সাব কমিটির সুপারিশ সভায় অনুমোদন করা হয়। আগামী ১১ ডিসেম্বর ৪৪তম বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশান) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সহ–সভাপতি ইউসুফ সর্দ্দার, সহ–সভাপতি শামসুল আলম শামীম, সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, উপ–পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য এ এস এম মোস্তাইন হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী মোহামদ আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী, ওসমান গণি, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট
পরবর্তী নিবন্ধকক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে