শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিএমপিতে ব্রিফিং প্যারেড

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে সিএমপির মাল্টিপারপাস শেডে গতকাল বিকালে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমপির উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোঃ রইছ উদ্দিন।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা ও সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে। আমি আশাবাদী, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু