আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক প্রস্তুতি সভা আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় প্রতি বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গণে আগামী ১৩ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.)উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, হাফেজ সিব্বির আহমেদ ওসমানী, মুহাম্মদ আজিজুল হক হোছাইনী, আব্দুল্লাহ আল নিশান, মুহাম্মদ নাজিমুল হাসান, মুহাম্মদ আবদুর রহমান সওদাগর, শাহাদাত হোসাইন, মুহাম্মদ ইমরুল সেলিম মিনু প্রমুখ। শেষে, দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











