ঈদে মিলাদুন্নবীকে (স.) রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করায় আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে শোকরানা এবং খাজা গরিবে নেওয়াজ মাহফিল গত ২৪ ফেব্রুয়ারি নগরীর চকবাজার জয়নগর ২ নং গলির বাগদাদিয়া খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী। আলোচক ছিলেন মাওলানা আবদুস সবুর ও মদিনার আলোর সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন ফজলুল হক, মনির হোসেন, গোলাম রব্বানী, কামাল উদ্দীন, তারেক শাহ, আরিফ শাহ, রবিউল ইসলাম ও মুহাম্মদ এছাক। প্রেস বিজ্ঞপ্তি।











