আজ স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো শুরু

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৩৬ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’। মেন্টরস চট্টগ্রাম ও উইনিং ম্যাগনিটিউডের যৌথ উদ্যোগে এবং মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এক্সপোতে অংশ নেবে মালয়েশিয়ার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে টেইলর্স ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ওলংগং মালয়েশিয়া।

মেলায় শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের উচ্চশিক্ষা পরিকল্পনা, পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা যাচাই, কোর্স ও প্রোগ্রাম নির্বাচন, স্কলারশিপ সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং ভিসা প্রসেসিং সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। যোগ্য শিক্ষার্থীদের জন্য থাকবে স্পট অ্যাডমিশনের সুযোগও।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি মেন্টরস চট্টগ্রাম ও উইনিং ম্যাগনিটিউডের অভিজ্ঞ কাউন্সেলররা মেলায় উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের প্রোফাইল অনুযায়ী উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন থেকে শুরু করে ভর্তি ও ভিসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এক জায়গায় পাওয়ার জন্য এই এক্সপো শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ সবার জন্য উন্মুক্ত।

আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা যাচাই ও স্পট অ্যাডমিশনের সুবিধা নিতে প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টের স্ক্যান কপি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৩২৪৩৪৩২, ০১৬৮৮৪৫৪৫৪৫।

পূর্ববর্তী নিবন্ধউপরে ফিটফাট, ভিতরে ‘আবর্জনাঘাট’
পরবর্তী নিবন্ধ২৫০ কিমি উন্নয়নে বরাদ্দ ১,৪৬০ কোটি টাকা