আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০ তম মৃত্যুবার্ষিকী

আজাদী ডেস্ক | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী এবং সামপ্রদায়িক সমপ্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরিব দুঃখী মানুষের কষ্টের শেষ নেই
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল বিভিন্ন উপজেলার গৃহহীন পরিবার