আজ বৃষ্টির সম্ভাবনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের দুইএক জায়গায় আজ রোববার অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল শনিবার পতেঙ্গা আবহাওয়া অফিরে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম অথবা দক্ষিণপশ্চিম ও অস্থায়ীভাবে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক হতে ঘণ্টায় ১৫২০ কিলোমিটার, যা অস্থায়ী দমকা আকারে ২৫৩০ কি.মি. বা আরও অধিক বেগে প্রবাহিত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাস্টার রফিক আহমদ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ