আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টলতত্ত্ববিদ গবেষক আবদুল হক চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষ থেকে কবরে পুষ্পার্ঘ অর্পণ, খতমে কোরআন, কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞানী ড. ওবায়দুল করিম আবদুল হক চৌধুরীর মৃত্যুদিবসে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আবদুল হক চৌধুরী ১৯২২ সালের ২৪ আগস্ট রাউজানের নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনব পণ্ডিত বিহারে কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধফুলকলি ফয়’স লেক শাখার উদ্বোধন