আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে : উপদেষ্টা ওয়াহিদ

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবেরাজনৈতিক অঙ্গনে এমন আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। তবে তিনি এও বলেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে। গতকাল শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানবিআইডিএসের চার দিনের সেমিনারের উদ্বোধনী পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও সৌদি আরবএসব দেশকে উপেক্ষা করে দরিদ্র দেশ বাংলাদেশের কি ধনী দেশ হওয়া সম্ভব? উপদেষ্টার কাছে এ প্রশ্ন করেছিলেন ব্যবসায়ী তানভির মোহাম্মদ দিপু। জবাবে ওয়াহিদউদ্দিন বলেন, তখন (নির্বাচিত সরকার আসার পরে) সবাই মিলে করতে পারি। তখন সবাই মিলে ভাবা যাবেকীভাবে হতে পারে। খবর বিডিনিউজের।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। ছাত্রজনতার অভ্যুত্থ্যানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশত্যাগ করে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব পায়। তারা দেশের অর্থনীতি, নির্বাচন, পুলিশ ব্যবস্থাসহ নানা অঙ্গনে সংস্কারের উদ্যোগ নিয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। ব্যাংকের টাকাও বাইরে চলে গেছে। বড় বড় শিল্পগ্রুপের বিশেষ করে বেঙ্মিকো গ্রুপের ব্যালেন্স শিটে অনেক টাকা দেখা যায়। কিন্তু বাস্তবে তাদের কোনো রিসোর্স নাই, টাকা নাই। উপদেষ্টা প্রশ্ন রাখেন, অর্থনীতির এমন অবস্থার মধ্যে সমতাভিত্তিক সমাজ বির্নিমাণে যেতে হলে অনেক খরচ করতে হবে। এরকম অবস্থার মধ্যে তা কীভাবে সম্ভব?

সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করতে হলে প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদের সংগঠনও শক্তিশালী হতে হবে বলে মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সারা দেশের চর, জলাধার, হাওর ও বিল প্রভাবশালীরা দখল করে নেয়। যদি কৃষক সংগঠন শক্তিশালী হত, কাঠামোগত গণতন্ত্র থাকত, প্রান্তিক পর্যায়ে গণতন্ত্র মজবুত হততাহলে অনেক লাভ হতো।

সেমিনারে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভলেপমেন্ট, এবিসিডি’ শীর্ষক এই সেমিনারের ‘দি মিডল ইনকাম ট্র্যাপ’ শীর্ষক উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন হলে জনগণ যে সিদ্ধান্ত দেবে বিএনপি সেটা মেনে নেবে : তারেক
পরবর্তী নিবন্ধভারত প্রশ্নে ‘সাম্যতার ভিত্তিতে’ পররাষ্ট্রনীতি চান সশস্ত্র বাহিনীর সাবেকরা