আগস্ট এলে বিভাস গুহ | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ প্রতি বছর ঘুরে ফিরে আসে আগস্ট মাস বুকের মাঝে আঁতকে ওঠে দুঃখ শোক একরাশ। আগস্ট এলে বুকের মাঝে শোকটা উঠে জাগি চন্দ্র সূর্য গ্রহ তারা কাঁদে পিতার লাগি। পিতাহারা বাঙালিরা শোকে মুহ্যমান দু‘চোখেতে নামে শুধু শোক অশ্রুর বাণ।