খাদ রঞ্জন বণিক | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ বুকের খাদে অবিরাম অভিমানের নদী বয় নদীও কি নারীর মত খেয়ালী হয়? প্রশ্রয়ের তুমুল স্রোতে বুক ভাঙে যদি একাকার হয়ে যায় নারী ও নদী। প্রণয়ের উচ্ছ্বাসে নদী শোনায় যখন প্রলয়ের গান কামিনী সৌরভে সুরভিত হয় নারীর হৃদয়–বাগান।