আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ লালা মেথরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লালা (৪৩) কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথরপট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ
পরবর্তী নিবন্ধবগুড়াসহ আরো সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু