চট্টগ্রামে আইটিএফ বাংলাদেশ আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রোমোশন, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন, সদস্য সচিব সিজেকেএস অ্যাডহক কমিটি। উদ্বোধক ছিলেন আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ মশিউল আলম স্বপন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আজহারুল হক আজাদ,ডা. শফি, শিহান প্রিন্সিপাল অজয় দে,মোহাম্মদ আশিক রহমান। অতিথি ছিলেন এম.ডি. আয়াস উদ্দিন, সৈয়দ আফতাব উদ্দিন, আব্দুল হান্নান কাজল কারাতে প্রশিক্ষক, নথনেল গোমস, আয়াত উল্লাহ খান, মো. জাহেদ হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফখরুল আলম প্রমুখ। ব্ল্যাক বেল্ট প্রাপ্তরা হলেন: শারমিন আক্তার (২য় ড্যান), মাহমুদা ঈশিতা (২য় ড্যান), এহাসানুল হক, মো. আরফিন, মো. শাওন, মো. জাহেদ, মো. হুসামা, মো. সাইদুল (১ম ড্যান), মৃত্তিকা, মো. মাহাদি, সুবাইতা, মো. আলাউদ্দিন, মো. আলমগীর (১ম ড্যান), অনন্যা মল্লিক, মো. রোমান প্রমুখ। স্বর্ণপদক: দুষ্ট, রিয়া, অঙ্কিতা, রাশেদুর, অনন্যা চৌধুরী, মো. জামিল, রৌপ্যপদক: তানসি, দেবদুহিতা, মো. রোমান, অনন্যা মল্লিক, মো. শাওন, ব্রোঞ্জপদক: ইকরাম, আরিফ, মৃত্তিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী আকবর (৪র্থ ড্যান)। প্রেস বিজ্ঞপ্তি।












