কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ আয়োজনকে সামনে রেখে কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার (এডহক কমিটি) সদস্য সচিব মুহাম্মদ নুরুল আবছার, সদস্য জি এম জসিম উদ্দীন হায়দার, কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু, ক্রীড়া এডহক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ লোকমান, বাহার হোসেন খান, মোহাম্মদ জাবেদুল ইসলাম, সাংবাদিক মো. আয়াজসহ স্থানীয় ক্রীড়াবিদ তারেক সালাম, ফরহাদ, ফরিদ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়াড়রা।

সভায় আসরের আটটি ইভেন্ট ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আটটি পৃথক দল গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র ২৬৬তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধআইটিএফ বাংলাদেশের ব্ল্যাক বেল্ট প্রোমোশন ও সার্টিফিকেট বিতরণ