আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা অংশ নেন। সভায় ২৭২তম সিন্ডিকেট সভার সুপারিশসমূহ অনুমোদন এবং অর্থ কমিটির ১৯৭তম সভার সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মো. আবদুল করিম, অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, প্রফেসর ড. এম শামছু উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, ডা. এ কে ম ফজলুল হক এবং মো. আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











