অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভার প্রস্তুতি বৈঠক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা, চট্টগ্রাম বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাড. নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভা আগামী শুক্রবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকালে চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি কার্যালয়ে অধ্যাপক নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় রাঙ্গুনিয়া সমিতির আজীবন সদস্য খালেদ মাহমুদ বলেন, আমার বাবা সারাজীবন নিজের পরিবারের পরে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করতেন। নিজের সাধ্যানুযায়ী তাদের সহায়তা করতেন। উনার আদর্শকে আমরা আজীবন লালন করার চেষ্টা করেছি এবং আগামীতেও করবো। সভায় বক্তারা বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। যে কোন গরীব দুস্থদের আইনি সহায়তা দিতে তিনি কখনো পিছপা হননি। এই গুণি ব্যক্তির গুণাবলি সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে রাঙ্গুনিয়া সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে।
সভায় লায়ন সিএসকে ছিদ্দিকীকে আহ্বায়ক ও প্রিন্সিপাল আবু ইউসুফকে সদস্য সচিব করে একটি স্মরণসভা উদযাপন উপকমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন এ এইচ এম মাহাবুব উল হক, ওমর ফারুক চৌধুরী, লোকমান হোসেন তালুকদার, এডভোকেট সেকান্দার চৌধুরী, আবদুর রাজ্জাক সওদাগর, নুরুল আজিম বাবুল, আলীউর রহমান, মোহাম্মদ আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইদ্রিছ, নজরুল ইসলাম চৌধুরী, আলী রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার উপ নির্বাচনে বিজয়ী মারোফা
পরবর্তী নিবন্ধনিলামের মাধ্যমে ২৩ কোটি পাওনা টাকা আদায়