নিলামের মাধ্যমে ২৩ কোটি পাওনা টাকা আদায়

অর্থ আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

শাহজালাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার অর্থ আত্মসাত মামলায় মেসার্স ঝুমা এন্টারপ্রাইজের বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্তি করে ২৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা আদায় করেছে আদালত। গতকাল অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ক্রেতা এ টাকা পরিশোধ করেন।
আদালতের সেরেস্তাদার মোক্তাদির মাওলা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঝুমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে ঋণ নিয়ে তা পরিশোধ না করার দায়ে ২০২১ সালে জারি মামলাটি করে শাহজালাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঝুমা এন্টারপ্রাইজের সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দেয় আদালত। সে অনুযায়ী নিলাম হয়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভার প্রস্তুতি বৈঠক
পরবর্তী নিবন্ধসরকার এখনও পুরোনো কায়দায় দেশ চালাচ্ছে