অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে ‘রইদ’

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র রইদ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। জানা গেছে, রইদ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে ৪৩৭ রানের ভার চাপিয়েও সন্তুষ্ট নয় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরুনা লায়লা থেকে পরীমনি, ঈদে জমবে তারার মেলা