অভিনয়ে আজিজুল হাকিমের সুবর্ণ জয়ন্তী

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

আশি ও নব্বই দশকে হাতেগোনা যে ক’জন অভিনয়শিল্পী মঞ্চ ও টেলিভিশনে নিজেদের অভিনয়ের মাধ্যমে আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম আজিজুল হাকিম। দীর্ঘ সময় নাটকের প্রধান অভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিলেন তিনি। সময়ের পরিক্রমায় এক সময়ের টেলিভিশন নাটকের নায়ক আজিজুল হাকিম এখন বাবার চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হচ্ছেন। দেখতে দেখতে অভিনয়ে ৫০টি বছর পার করে ফেলেছেন। এটাকে কি কখনো অবিশ্বাস্য মনে হয়? আজিজুল হাকিম বলেন, চোখের পলকে অভিনয়ে ৫০ বছর পার করছি। মাঝে মধ্যে স্বপ্নের মতো মনে হয় এই যাত্রা। সৃষ্টিকর্তা যদি সুস্থ রাখেন আগামী বছর অভিনয় জীবনের সুবর্ণ জয়ন্তী হবে আমার। এ যাত্রায় যার ঋণ এক জনমে পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই, তিনি হচ্ছেন আমার সহধর্মিণী এবং নাট্যকার জিনাত হাকিম। এ সময়ে কাজের অভিজ্ঞতা বলুন? বর্তমান প্রজন্মের নির্মাতারাও আমাকে নিয়ে ভাবছেন, কাজের সুযোগ করে দিচ্ছেন নাটক, ওটিটি কিংবা চলচ্চিত্রে। এটা আমার জন্য বড় পাওয়া। নায়ক থেকে বাবার চরিত্রে পদার্পণ, এই পরিবর্তন কীভাবে উপলব্ধি করেন? আজিজুল হাকিম বলেন, বিষয়টি সত্যিই উপভোগ করি। এই প্রজন্মের নিলয়, জোভান, আরশ, মনোজ প্রামাণিক, পার্থ শেখদের সঙ্গে কাজ করেছি। কখনো বাবার চরিত্রে আবার কখনো বড় ভাইয়ের চরিত্রে। নতুনদের থেকেও অনেক বিষয় শেখার আছে। প্রতিনিয়ত আমি সবার কাছ থেকেই কাজ শিখি।

পূর্ববর্তী নিবন্ধমৌয়ের জন্মদিনে বিপ্লব সাহার বিশেষ উপহার
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেশ ৭৪.৪২ কোটি টাকা