১৬ বছর আগের উদ্বোধনী লড়াই দিয়েই শুরু হচ্ছে সবচেয়ে বড় বিশ্বকাপ

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

সে বার ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা লড়াই দিয়ে। এ বারও একই ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৬ বছর আগের সেই উদ্বোধনী ম্যাচ মাতিয়ে দিয়েছিলেন সিফিওয়ে শাবালালা। এবারও প্রথম দিনে সে রকম কোনও চমকের অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

মেক্সিকোর অ্যাজতেকা স্টেডিয়ামে এ নিয়ে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। ১৯৭০, ১৯৮৬র পর ২০২৬। এই সেই স্টেডিয়াম যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুদেশই বিশ্বকাপ হাতে তোলার স্বাদ পেয়েছে। ১৯৭০এ ইতালিকে উড়িয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ১৯৮৬তে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতে দিয়েগো মারাডোনার আর্জেন্টিনা।

মেক্সিকো বেশির ভাগ ম্যাচই খেলবে সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উপরে। ফলে উচ্চতার সঙ্গে তারা বেশি ভাল মানিয়ে নেওয়ার সুবিধা পাবে। ফুটবলবিশ্বে ‘বাফানা বাফানা’ বলে পরিচিত দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি কিছুটা ধাক্কা খেয়েছে দেরি করে মেক্সিকোর ভিসা পাওয়ায়। তবে মেক্সিকোর পাচুকায় নামার পর থেকে কঠোর অনুশীলন করছে তারা। মেক্সিকোর উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, দ্বিতীয় স্থানে কে
পরবর্তী নিবন্ধট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ : মার্কিন আদালত