প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের চার মাস সাত দিনেই ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারের বেশি পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। খবর বিডিনিউজের।
বাংলাদেশ ব্যাংক এখন প্রতিদিনই রেমিটেন্স প্রবাহের তথ্য প্রকাশ করে। তাতে দেখা যায়, চলতি ২০২৬–২৭ আর্থিক বছরের পঞ্চম মাস নভেম্বরের প্রথম সাত দিনে (১ থেকে ৭ নভেম্বর) ৮৭ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে। এটি গত বছরের নভেম্বরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৭০ শতাংশ বেশি। গত বছর নভেম্বরের প্রথম সাত দিনে এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।











