১০ লাখ টাকা বকেয়া, দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল ওয়াসা

৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনা হয়

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

১০ লাখ টাকা বিল বকেয়া থাকায় নগরীর গোলপাহাড় মোড় এলাকায় দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম ওয়াসা। একই অভিযানে উক্ত এলাকায় ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।

চট্টগ্রাম ওয়াসার বকেয়া রাজস্ব আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও অনমোদনহীন গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার লক্ষ্যে নগরীতে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের এই ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ২টি সংযোগের বিপরীতে বকেয়া পরিমাণ ১০ লাখ টাকা বকেয়া ছিল বলে জানান ওয়াসার রাজস্ব বিভাগের কর্মকর্তারা। গতকালের এই মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমন দে।

পূর্ববর্তী নিবন্ধএসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধনগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ