১০ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ মামলার আসামি

আনোয়ারায় ডাকাত সর্দার আলী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারা থানার তালিকাভুক্ত ডাকাত সর্দার মোহাম্মদ আলী ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ১০ মামলার আসামি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলী হাজীগাঁও গ্রামের মৃত জালাল আহম্মদের পুত্র।

পুলিশ জানায়, ডাকাত সর্দার মোহাম্মদ আলীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। তার মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখমসংক্রান্ত মামলা। এসব মামলার পরোয়ানাভুক্ত আসামিও তিনি। তার ভয়ে মানুষ আতঙ্কিত থাকত বলে এলাকাবাসী জানিয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ডাকাত সর্দার মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য আনোয়ারা থানা পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। গত মঙ্গলবার রাতে সে পুলিশের পাতানো ফাঁদে ধরা পড়ে। বর্তমানে সে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধনতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ রাখতে হবে নিজেকে : চুয়েট উপাচার্য
পরবর্তী নিবন্ধসেভ দ্য চিলড্রেনের অবহিতকরণ সভা