হে প্রিয়

ফারহানা ইসলাম রুহী | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ঝরো ঝরো বৃষ্টি বলে যায়

ধুয়ে যাক পুরোনো সব যন্ত্রণা।

পথ যখন আজ আলাদা,

ভালো থেকো, প্রিয়।

দূর পাহাড়ে নেমে আসা মেঘ

তোমার সব সুখ আগলে রাখুক।

আমি দূর থেকেই দেখব সেই সুখ,

নদীর জলে বুনো হাঁসের মতো

জলকেলিতে হারিয়ে যাবে আমার সব অভিমান।

একদিন থেমে যাবে জলোচ্ছ্বাস,

শান্ত হবে বুকের ক্ষরণ।

ঘোলাটে চোখে, ভারী চশমার আড়ালে,

আধপাকা চুলের নীরব বিকেলে,

আজ সব দুঃসহ স্মৃতি

রয়ে যাবে শুধু স্মৃতি ।

মনে আমায় রেখো না,

ভুলে যেও, হে প্রিয়

আমি তো নীরবে

তোমাকে হারাতে শিখে গেছি।

পূর্ববর্তী নিবন্ধপাখি এবং যাপিত জীবন
পরবর্তী নিবন্ধবৃষ্টির ছন্দ