হেমন্ত ও শীতের মিতালী

মাহমুদা মৌ | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

গভীর রাতের নিস্তব্ধতায়, শিউলি ঝরায় সুবাস

রঙিন পাতার ক্যানভাসে আজ, ঋতুর নতুন আভাস।

ঝরা পাতার মর্মর সুরে, ঢাকল ধূলির পথ

কুয়াশা চাদর জড়িয়ে নামে, হিমেল হাওয়ার রথ।

অদৃশ্য এক শীতল পরশ, জাগায় প্রাণে সাড়া

নিয়তির সেই চেনা টানেই, আবার দিলাম ধরা।

পূর্ববর্তী নিবন্ধএক পলকের দেখা
পরবর্তী নিবন্ধটানাপোড়া