হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না : এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তিনি বাংলাদেশে ফিরলে তার বিচার হবে এবং তাকে সরাসরি কারাগারে যেতে হবে। তার জায়গা বাংলার মাটিতে হবেনা।

তিনি গতকাল মঙ্গলবার দেশে পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিবিরহাটে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, মিহির চক্রবর্তী, এজহার মিয়া, মনসুর আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন বাচ্চু, শাহনেওয়াজ সেবুল, মহিবউল্লাহ বাহার, আবু আজম তালুকদার, নাছির উদ্দীন, হাফেজ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর চেয়ারম্যান, মো. হানজালা, দৌলত মিয়া, আজম খান, কামাল উদ্দিন, আবু তাহেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজান বজলুর রহমান (রহ.) স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালে রেটিনা ডে পালন