হালদা নদীতে গতকাল সোমবার অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা অস্থায়ী নৌ পুলিশ ও বোয়ালখালী মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। নদীর মোহনা থেকে কর্ণফুলী নদী পর্যন্ত পরিচালিত অভিযানে ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়।যার দৈর্ঘ্য ৪ হাজার মিটার। আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। হালদা অস্থায়ী নৌপুলিশের এ এস আই রমজান আলী জানান, গতকাল সোমবার নদীর প্রজনন মৌসুমকে সামনে রেখে নদীর মোহনা ও কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান। জব্দকৃত জাল গুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীর মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।












